
সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য নিবেদিত, যিনি জগৎসমূহের প্রতিপালক। সালাত ও সালাম বর্ষিত হোক তাঁর প্রিয়তম বান্দা ও সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর উপর। মহান আল্লাহ্র অপরিসীম দয়া ও রহমতে চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র সহীহ্ আক্বীদাহ্ ভিত্তিক ফাউন্ডেশন হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও রেজিষ্ট্রিকৃত (রেজি: নং- CHS-684/2022) “সহীহ্ আক্বীদাহ্ ইসলামিক ফাউন্ডেশন” প্রতিষ্ঠা সাল ২০২২ ইং হতে ফাউন্ডেশনের নিজস্ব ভবনে মসজিদ ও মাদ্রাসার কার্যক্রম শুরু করেছে। অত্র ফাউন্ডেশন এবং ফাউন্ডেশনের অধীনে পরিচালিত প্রতিষ্ঠান সমূহ একমাত্র মহান আল্লাহ্র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সহীহ্ আক্বীদাহ্ ভিত্তিক আলোকিত মানুষ গড়ার উদ্দেশ্যে এবং একমাত্র মর্যাদাবান, অতি পবিত্র মহান আল্লাহর মর্যাদাশীল ইসলাম ধর্মের দর্পণ ও প্রতিনিধিত্বশীল গোষ্ঠী- মাদ্রাসা শিক্ষার্থীদের মর্যাদাকে সমুন্নত রাখার উদ্দেশ্যে গতানুগতিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধারার বাইরে বাংলাদেশের মধ্যে একটি মডেল মাদ্রাসা হিসেবে অত্র প্রতিষ্ঠান নিজস্ব ভবনের স্থায়ী ক্যাম্পাসে ইহার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আলহামদুলিল্লাহ্।
৭ তলা বিশিষ্ট আমাদের নিজস্ব ভবনে আছে- বাংলাদেশ সরকার অনুমোদিত- আল-আরাবিয়্যা মডেল স্কুল, সহিহ্ আক্বীদা ইসলামিক ফাউন্ডেশনের অধীনে অবূ-বকর (রাঃ) ক্যাডেট মাদ্রাসা এবং বিলাল (রাঃ) জামে মসজিদ।
মূল লক্ষ্যঃ ইসলামিক ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ইংরেজী ও আরবী শিক্ষায় অগ্রাধিকার প্রদানের ভিত্তিতে একজন আদর্শবান ও যোগ্য মানুষ হিসেবে শিক্ষার্থীকে গড়ে তোলা।
গুরুত্বপূর্ণ বৈশিষ্টঃ
প্রতিষ্ঠানের নিজস্ব ৭ তলা ভবনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত স্থায়ী ক্যাম্পাস;
৮ম শ্রেণীর পর শিক্ষার্থীরা এসএসসি কিংবা দাখিল পরীক্ষার উপযুক্ততা অর্জন;
এরাবিক স্পোকেন, ইংলিশ স্পোকেন, কম্পিউটার এবং মাল্টিমিডিয়ায় শিক্ষা;
সিসিটিভি দ্বারা পরিবেষ্টিত নিরাপত্তা ব্যবস্থা ও নীচতলায় অবস্থিত জামে মসজিদ;
প্রাকৃতিক মনোরম পরিবেশে শিক্ষা বান্ধব স্বাস্থ্যকর পরিবেশ;
প্রতিষ্ঠানের ভবনে ফ্যামিলিসহ থাকার এক অপূর্ব সুযোগ;
ক্যাডেট প্রশিক্ষণ, সকালে কোরআন শিক্ষা ও সন্ধ্যা স্টাডি ক্লাশ,
সাপ্তাহিক/পাক্ষিক পরীক্ষা এবং ত্রৈ-মাসিক ভিত্তিতে পূর্ণমানে পরীক্ষা গ্রহন;
বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী অনন্য বিদ্যাপিঠ হিসাবে আত্মপ্রকাশ;
এখানে পবিত্র কোরআন শিক্ষা ও হিফ্জ সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ আছে;
প্রতিষ্ঠালগ্ন ২০২৩ ইং সাল থেকেই পড়ালেখায়, শৃঙ্খলায় এবং ইসলামিক শিষ্টাচার শিক্ষায় দেশের সর্ব্বোচ্চ মানের বিদ্যাপিঠ হওয়ার চ্যালেঞ্জ গ্রহন

সকল প্রশংসা সুমহান আল্লাহর জন্য নিবেদিত, যিনি জগৎসমূহের প্রতিপালক। সালাত ও সালাম তাঁর প্রিয়তম বান্দা ও সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উপর এবং তাঁর পরিবার-পরিজন, সাথী-সহচর ও একনিষ্ঠ অনুসারীদের উপর শান্তির অমিয় ধারা বর্ষিত হোক।
মানব সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন: মানুষ ও জিনকে ‘আমি সৃষ্টি করেছি এই জন্য যে, তারা একমাত্র আমারই ইবাদত করবে’
(সূরা যারিয়াত, আয়াত -৫৬)।
অর্থাৎ মানব জীবনের প্রতিটি মূহুর্ত কাটবে ইবাদাতের মাধ্যমে, সে যেখানেই থাকুক, যভাবেই থাকুক, প্রাপ্ত বয়স্ক হয়ে গেলই তার খাওয়া, ঘুম, পড়াশুনা, চাকুরী, পারিবরিক, সামাজিক, রাস্ট্রীয়, ধর্মীয় বিষয়সহ সকল কিছুই ইবাদতে পরিণত করতে হবে, কিন্তু কিভাবে? আর এ সম্পর্কেই জ্ঞানার্জন করা সকলের উপর ফরজ। যেমন রাসূলুল্লাহ (সা.) বলেন : মুসলিম নারী-পুরুষ সকলের জন্য দীনী জ্ঞানার্জন করা অপরিহার্য (ইবনু মাজাহ, হা/২২৪)